রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৬:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক। 

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক। 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-



কুড়িগ্রামের চিলমারীতে রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল উত্তর খামার বাধের রাস্তার পাশে,  অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার সরঞ্জামসহ ২ যুবককে আটক করা হয়েছে, পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়েছেন প্রশাসন।


মঙ্গলবার (২৬শে আগস্ট) রাত প্রায় ১টার দিকে, কাঁচকোল বাজারের দক্ষিণ দিকে "উপজেলা প্রশাসন ও চিলমারী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে" পৃথক পৃথক দুটি বাড়িতে অভিযান চালিয়ে। মোকলেছুর রহমানের ছেলে এস এম  শিহাব মিয়া (২২) ও বারেক মিয়ার ছেলে আলামিন (২৪) নামের ২জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৩টি মোবাইল ফোন, ৩টি কম্পিউটার ও ১মনিটর জব্দ করা হয় বলে জানা যায়। পরে তাদের কে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বাসক, বংগীয় প্রকাশ্য জুয়া আইনে সংশ্লিষ্ট ধারায় তাদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান।


এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে, অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলার সময় তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ৩টি পিসি ও ১টি মনিটর জব্দ করা হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে, ২জনকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। এবং আজকে তাদের ২জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসক বলেন, বংগীয় প্রকাশ্য জুয়া আইনে সংশ্লিষ্ট ধারায় তাদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, “অনলাইন ক্যাসিনোসহ সকল ধরনের জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে" বলে জানান তিনি।