বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশের ৮ বিভাগেই কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ৮ বিভাগেই কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশজুড়ে আবারও কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা দুই দিনের ঝড়-বৃষ্টির পর আজও দেশের সব বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা স্বস্তি আনলেও কিছুটা উদ্বেগও বাড়াচ্ছে।

 

রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হয়েছে। ঢাকায় এ সময় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাবে কমেছে তাপমাত্রাও আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা নেমে আসে ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ—সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

 

বিশেষ করে যশোর ও কুষ্টিয়া-সহ খুলনা অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

সকালের পূর্বাভাসে আরও বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

সব মিলিয়ে তীব্র গরমের মধ্যে এই কালবৈশাখী স্বস্তি এনে দিলেও বজ্রপাত ও ঝড়ের ঝুঁকির কারণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।