সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রের ইউএসএইড তহবিল স্থগিত, বিপাকে ৫০টি দেশ

যুক্তরাষ্ট্রের ইউএসএইড তহবিল স্থগিত, বিপাকে ৫০টি দেশ

অনলাইন ডেস্ক:-


যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইড থেকে উন্নয়ন সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, যা বিশ্বের অন্তত ৫০টি দেশে চলমান বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির উপর বিরূপ প্রভাব ফেলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে এইচআইভি, পোলিও, এমপক্স এবং বার্ড ফ্লু মোকাবিলায় বিভিন্ন দেশকে কার্যক্রমে ব্যাঘাত পড়ছে।

 

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএইডের ব্যয়কে সম্পূর্ণভাবে ব্যাখ্যাতীত দাবি করে সংস্থাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সংশ্লিষ্ট দেশের ক্লিনিকগুলো বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্যকর্মীরা ছুটিতে চলে গেছেন এবং রোগ প্রতিরোধ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, মার্কিন সাহায্য তহবিল স্থগিতের কারণে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়ছে। তিনি ট্রাম্প প্রশাসনকে সাহায্য পুনরায় চালুর জন্য আহ্বান জানিয়েছেন।
 

এদিকে, ট্রাম্প প্রশাসন তাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছে, ইউএসএইড অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত, এবং সংস্থাটির ১০ হাজার কর্মীর মধ্যে ব্যাপক কাটছাঁটের পরিকল্পনা করা হয়েছে। গত ২৪ জানুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ও মিসর ছাড়া সব দেশের জন্য অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেয়।
 

উল্লেখ্য, গত ৫০ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে। ২০২১-২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর গড়ে ৪৫০-৫০০ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে। ইউএসএইড তহবিল স্থগিত হলে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।