রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে ঈদে মিলাদুন্নবী (স:) শান্তিপূর্ণ উদ্‌যাপনের লক্ষ্যে মতনিবিময় সভা

চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে ঈদে মিলাদুন্নবী (স:) শান্তিপূর্ণ উদ্‌যাপনের লক্ষ্যে মতনিবিময় সভা

নিজস্ব প্রতিবেদক:-


 

আসন্ন পবিত্র ঈদে-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে গতকাল ২৭ আগস্ট ,বুধবার দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি'র সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে ঈদে মিলাদুন্নবী (স:) শান্তিপূর্ণ উদ্‌যাপনের লক্ষ্যে মতনিবিময় সভা


 

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির মহোদয়। এসময় তিনি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদ্‌যাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
 

চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে ঈদে মিলাদুন্নবী (স:) শান্তিপূর্ণ উদ্‌যাপনের লক্ষ্যে মতনিবিময় সভা — ছবি ২


 

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর)মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়সহ সিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ এবং পবিত্র মিলাদুন্নবী (স) উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।