সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ

এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ

চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে মোট ২ হাজার ৭২৩ জনের। মঙ্গলবার (১১ জুন) দুপুরে ফলাফল প্রকাশ করা হয়। পুনঃনিরীক্ষণের দেখা গেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষায় অকৃতকার্য থেকে পাস করেছেন ১২৭ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ শিক্ষার্থী।

 

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ৭০ হাজার ১২৯ জন। এসব শিক্ষার্থীরা মোট ১ লাখ ৭৯ হাজার ১৪৮টি বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ শিক্ষার্থীর।

 

প্রসঙ্গত, গত ১২ মে চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে তাকে পুনঃনিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। ফল প্রকাশের পরদিন অর্থাৎ ১৩ মে থেকে পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হয়, যা চলে গত ১৯ মে পর্যন্ত।