বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: দীপেন দেওয়ান

ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: দীপেন দেওয়ান

রাঙ্গামাটি, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। 

 

আজ বুধবার রাঙ্গামাটির বাসভবনে ডিআইজি (এপিবিএন) সালমা বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

 

প্রশাসনের মাধ্যমে স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

মন্ত্রী বলেন, সরকার শিগগিরই ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে। এই কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো- পরিবারের প্রধান হিসেবে নারীর নাম অন্তর্ভুক্ত থাকবে। 

 

তিনি বলেন, আইন সবার জন্য সমান এবং বর্তমান সময়ে পাহাড়ি নারীরা আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি দেশের নারীদের পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও জুডিশিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পেশায় ক্যারিয়ার গড়ার মানসিকতা তৈরি করার ওপর গুরুত্ব দেন।

 

সাক্ষাৎকালে ডিআইজি (এপিবিএন) সালমা বেগম বর্তমান সরকারের সময়ে পার্বত্য জেলাসমূহে (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) এপিবিএন এর নতুন ইউনিটের কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন।