শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২১:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা

কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়া বন্ধ করার দাবিতে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, মানববন্ধন চলাকালে এই হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেছেন। এ ঘটনায় দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে এখন অবধি কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও- গুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্থানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন৷

ব্যবসায়ীরা জানান, আজকে পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করেছে। তারা প্রতিমাসে মাসোহারা পায় বলেই এমন হামলার পরেও তারা চুপ থাকে।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, আমরা চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছিলাম কিন্তু হঠাৎ করেই আমাদের ওপর হামলা করা হয়। পাশেই পুলিশের সদস্য ছিল তবুও কীভাবে তারা এই হামলা করতে পারে আমরা জানতে চাই। এ ঘটনার পর আমরা ঐক্যবদ্ধভাবে এ হামলাকারীদের প্রতিহত করছি।

এই এলাকার আরও কয়েকজন ব্যবসায়ী জানান, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের বাহিনী আমাদের ওপর হামলা করেছে। আমাদের শান্তিপূর্ণ অবস্থান তারা উত্তপ্ত করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।

এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। আপনারা এজাহার দিলে এ বিষয়ে মামলা হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না।