মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস

দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস

অনেকের দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস রয়েছে। অনেকে আনমনে কাজটি করে থাকেন। আনমনে করা এই কাজে আপনার ৩টি বড় ক্ষতি হয়। ক্ষতির মাত্রা তিন রকম। এই যেমন: 


ময়লা যাচ্ছে পেটে
নখের ভেতর ময়লা জমে। আপনি যখন দাঁত দিয়ে নখ কাটবেন তখন তা আপনার পেটে যাবে। আর পেটে নোংরা গেলে নানা সমস্যা দেখা দিতে পারে। আপনি বুঝতেও পারবেন না কেন আচমকা অসুস্থ হলেন। আপনি হয়তো ভালোভাবে হাত ধুয়ে নিচ্ছেন। কিন্তু নখের ভেতর ময়লা থেকেই যাবে। 

নখের সংক্রমণ
দাঁত দিয়ে নখ কাটলে নখে সংক্রমণের শঙ্কা বাড়ে। অনেক সময় তা ত্বকে ছড়িয়ে পড়ে। নখকুনির মতো সমস্যা খুবই সাধারণ এক্ষেত্রে। 

দাঁতে সমস্যা হয়
নখই নয়, নখ কামড়ালে দাঁতের অ্যানামেলেরও সমস্যা হয়। আস্তে আস্তে উঠতে শুরু করে দাঁতের অ্যানামেল। তাছাড়া মুখে দুর্গন্ধও ছড়ায় ভয়াবহভাবে।