শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে বইমেলা: লেখক-পাঠকের সেতুবন্ধন গড়ে তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের

ময়মনসিংহে বইমেলা: লেখক-পাঠকের সেতুবন্ধন গড়ে তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

বইমেলা লেখক ও পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যা সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। তিনি বলেন, বইমেলা সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন দৃঢ় করে এবং আমাদের ঐতিহ্য রক্ষা ও মননশীল সমাজ গঠনে কাজ করে।
 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
 

বিভাগীয় কমিশনার জানান, আগামী ১২ ডিসেম্বর ২০২৫ বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমাল হোসেন আজাদ।
 

এছাড়া ১৫ ডিসেম্বর মেলায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
 

ব্রিফিংয়ে জানানো হয়, এবারের বইমেলায় ১০টি সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। নয় দিনব্যাপী এই মেলায় প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, কচিকাঁচার উৎসব, কুইজ, চিত্রাঙ্কন, আবৃত্তিসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলা সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
 

বইমেলাকে ঘিরে সাহিত্যপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়েছে।