রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:২১:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

ফেলানী দোকানে বিজিবির অর্ধ লক্ষ টাকার মালামাল সহায়তা

ফেলানী দোকানে বিজিবির অর্ধ লক্ষ টাকার মালামাল সহায়তা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি।
 

শনিবার (১৫ মার্চ) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবার কাছে এসব মালামাল হস্তান্তর করেন।
 

তিনি বলেন, ফেলানী নিহতের প্রথম দিন থেকেই বিজিবি এ পরিবারের পাশে ছিল। একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায়বিচার প্রাপ্তিতে তাদের সহায়তার লক্ষ্যে বিজিবির তৎকালীন সিওরা ভারতে গেছেন। এছাড়া পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়া খরচ বহনের জন্য ফেলানীর বাবাকে একটি দোকান করে দিয়েছিল বিজিবি।
 

তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ফেলানীর বাবাকে ঈদ উপলক্ষে দোকানে পুঁজি হিসেবে আমরা অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছি।
 

এ ছাড়াও বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে থাকবে, বলেন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম।
 

ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম বলেন, আমার মেয়েকে চোখের সামনে নির্মমভাবে হারিয়ে পরিবার নিয়ে যখন দিশাহারা ছিলাম, তখন থেকেই বিজিবি আমার পাশে ছিল। দোকান করে দেওয়া থেকে শুরু করে তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আজকে আমার দোকানে নতুন করে ৫০ হাজার টাকার বেশি মালামাল কিনে দিয়েছে। এজন্য বিজিবির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি বিগত দিনের মতো বিজিবি সবসময় আমাদের পাশে থাকবে।
 

এসময় বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক, মিডিয়া মনিটরের প্রধান সমন্বয়ক ও ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল, মিডিয়া মনিটরের সমন্বয়ক নাজমুল হাসানসহ প্রতিনিধি দল পুঁজি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকরা ফেলানীর বাড়িতে গিয়ে তার বাবা-মা ও পরিবারের সাথে ইফতার করেন এবং তাদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দেন।