মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিবন্ধন ফিরে পেয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

নিবন্ধন ফিরে পেয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া রাজনৈতিক নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে এই নির্দেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দলটির নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লা' বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন আদালত।
 

রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের পূর্বের রায় বাতিল করে এই রায় ঘোষণা করেন।
 

রায়ের পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি তার ভেরিফায়েড পেজে লেখেন,

“বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত হাইকোর্টের ন্যায়ভ্রষ্ট রায় আজ বাতিল হয়েছে। মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি—আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।”

তিনি আরও বলেন,

“পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্কিত। মহান আল্লাহর সাহায্য কামনা করি, যেন দ্রুতই আমাদের পূর্ণ রাজনৈতিক অধিকার ফিরে পাই। আমিন।”


উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করে। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াতে ইসলামি আপিল করে, যার নিষ্পত্তি হলো আজকের রায়ের মাধ্যমে।