সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

পবিত্র হজ পালনকালে মিনা, আরাফা ও মুজদালিফায় অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। মসজিদে হারাম থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে মক্কা ও মুজদালিফার মধ্যে মিনা অবস্থিত। এখানে শুধু হজের সময় মানুষ বসবাস করতে পারে। ইতোমধ্যে এসব স্থানের প্রয়োজনীয় প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ হাজির আবাসনের জন্য এই অস্থায়ী শহর গড়ে তোলার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হজ পালনের নির্দিষ্ট এলাকাগুলোতে এখন চলছে শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু স্থাপন, হাঁটার পথ সংস্কার এবং পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার কাজ। হাজিদের স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি প্রয়োজন বিবেচনায় পুরো এলাকায় পর্যাপ্ত চিকিৎসা ক্যাম্প, জরুরি সহায়তা কেন্দ্র এবং পানি পানের সুব্যবস্থা রাখা হচ্ছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজে ভিড় সামলাতে এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত ক্রাউড ম্যানেজমেন্ট প্রোটোকল ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে।

বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম হাজিদের যাতায়াত সহজ করতে পরিবহন রুট এবং বিশ্রাম নেওয়ার জায়গাগুলো নতুন করে সাজানো হয়েছে।

সবগুলো তাঁবু ও স্থাপনার মান এবং নিরাপত্তা কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি হাজিদের সেবা প্রদানের জন্য স্বেচ্ছাসেবক ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে, যাতে তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ও দক্ষতার পরিচয় দিয়ে হাজিদের সেবা করতে পারেন।