রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

কক্সবাজারে রোহিঙ্গা সংকট মোকাবিলায় শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

সোমবার (২৫ আগস্ট) সকালেই উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার বিকেল ৫টায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। দিনটির অন্যতম আয়োজন ছিল রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন, যেখানে তাদের প্রত্যাবাসন ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
 

সেশনে রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দীর্ঘদিন ধরে তাদের শরণার্থী জীবন যাপন করতে হচ্ছে। তারা জানান, জোরপূর্বক নয়, বরং অধিকার ও মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান তারা।
 

এই আলোচনায় দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের পাশাপাশি রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।