শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৪:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বনশ্রীতে বাসা থেকে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

বনশ্রীতে বাসা থেকে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি বাসা থেকে ফাতেমা আক্তার নিলি (স্কুলছাত্রী) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 

শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাসার ভেতর থেকে কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়।
 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন সন্ধ্যা পৌনে ৬টার দিকে জানান, মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায় রশি প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।
 

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।