সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:



নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থী'রা।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে অ-আনুষ্ঠানিক ভাবে এ বছর বই বিতরণ করা হয়।


 

নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা


 

শিক্ষার্থী নতুন বছরের নতুন বই পেয়ে অনেক উচ্ছ্বাসিত /খুশী। শিক্ষার্থী আনাস মাহমুদ ও মো. মনাফ জানায়, নতুন বছরের প্রথম দিন আজ। তার মধ্যে নতুন  বই পেয়েছে তারা। নতুন বই পেয়ে দারুণ ভালো লাগতেছে।  

 

নতুন বছরে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা — ছবি ২


 

নতুন বই পেয়ে তাদের মতো অন্য শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত, আনন্দিত। 
 

সন্তানের সাথে অভিভাবক মা আনুচিং মারমা সন্তোষ প্রকাশ করেন। বর্তমান সরকার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
 

সকালে সরেজমিনে শহরের পাঁচটি বিদ্যালয়ে ঘুরে দেখা গেল। বিদ্যালয় গুলো হলো খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি টিএনটি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি মিউনিসিপ্যাল  উচ্চ বিদ্যালয়।
 

এসব প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, সব বিদ্যালয়ের শিক্ষক জানান এবছরের তারা শতভাগ নতুন বই পেয়েছে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষার বইও পেয়েছেন তারা। এবং বেশিরভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই দিতে পেরেছেন এবছর।
 

শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন জানান, এবছর তাদের বিদ্যালয়ের জন্য নতুন বছরে ক্ষুদ্র - নৃগোষ্ঠীদের মাতৃভাষার বই সহ শতভাগ পেয়েছেন। এবং শিক্ষার্থীদের মাঝে প্রায় ৮০শতাংশ বই বিতরণ করতে পেরেছেন। বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত। 
 

বর্তমান সরকার চাই কোনো শিশুই যেন শিক্ষার অধিকার থেকে ঝরে না হয়। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। একদিন হয়তো সে দেশের উন্নয়ন ভূমিকা রাখবে। দেশের জন্য কাজ করে যাবেন শিক্ষার্থীরা।