বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩২:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

মুরাদনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

কুমিল্লার মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার যাত্রাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত সুলতান যাত্রাপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা এবং মো. রশিদের ছেলে বলে জানা গেছে।

 

থানা সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাকলিয়া থানার একটি মামলায় (জিআর-১৮৫/১৫, বাকলিয়া-৪ (৬)১৫) আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এএসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করেন।

 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।