মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বর্ষায় ঘরের যত্ন যেভাবে নিতে হবে

বর্ষায় ঘরের যত্ন যেভাবে নিতে হবে

প্রচন্ড গরমের পর আচমকা বৃষ্টি হচ্ছে। ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে ঘরের পরিবেশও পালটে যায়। আচমকা বৃষ্টি বা ভেজা দিনে ঘরের যত্ন নেওয়া জরুরি। সেটা কিভাবে করবেন? চলুন চেনে নেওয়া যাক: 

কাটা কিংবা খোলা তার আছে কিনা
বাসায় কাটা কিংবা খোলা তার আছে কি-না তা দেখে নিন। কারণ বর্ষায় ভেজা দিনে এমন কিছু দুর্ঘটনা ঘটাতে পারে। সুইচবোর্ডে ড্যাম্প আছে কি-না তাও দেখে নিতে হবে। 

ঘরের টব ও গাছের যত্ন
ঘরে যদি টব বা গাছ থাকে তাহলে সেগুলোর দিকে নজর রাখতে হবে। বারান্দায় পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করতে হবে। কাদা বা মাটি জমে অনেক সময় সমস্যা হতে পারে। গাছে পোকামাকড় হতে পারে। তাই টব ও গাছ বেলকনি থেকে সামান্য সরিয়ে রাখুন। 


কাঠের ফার্নিচার
বৃষ্টির সময় কাঠের ফার্নিচারে পোকার উপদ্রব বেড়ে যায়। এসব ক্ষেত্রে আসবাব দেয়াল থেকে দূরে রাখুন। দরজা-জানালায় অনেক সময় ময়েশ্চার জমে কাঠ ফুলে যায়। তাই বার্নিশের ব্যবস্থা নিন। 

বাড়িতে পানি জমতে দেবেন না
আচমকা এডিসের সংক্রমণ বাড়ছে। এমন সময় বাড়িতে ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করতে হবে। পরিষ্কার পানি এডিস মশার আদর্শ জন্মস্থান। বাড়িতে যত্রতত্র প্লাস্টিকের বোতলও জমা করবেন না।