বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস:

 

 

বিস্ফোরক আইনের মামলায় দেড় মাস বয়সী শিশুসন্তানসহ গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম এক রাত কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
 

কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। সকালে কারাগার ফটকে পরিবারের সদস্য ও সহকর্মীরা অপেক্ষা শেষে তাকে নিয়ে যান।
 

ঘটনার একদিন আগে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ জামিন নামঞ্জুর করে শিল্পী বেগমকে তার দেড় মাস বয়সী কন্যা কাইফা ইসলাম সিমরানসহ কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।
 

আবেদনে বলা হয়, মামলার ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখা প্রয়োজন। এর আগে সোমবার সন্ধ্যায় তেজগাঁও থানার রেলওয়ে কলোনি এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিল্পী বেগম ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের ২৬ নম্বর ওয়ার্ডের রাজনীতির সঙ্গে জড়িত।
 

তবে শুনানিতে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, শিল্পী বেগমের ১ মাস ১৬ দিনের কন্যাসন্তান রয়েছে এবং সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে। মানবিক দিক বিবেচনায় যেকোনো শর্তে জামিন প্রার্থনা করা হয়।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে রাজধানীর চানখাঁরপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের ঘটনায় শিল্পী বেগমসহ একাধিক ব্যক্তিকে আসামি করে ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।