বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য দুইদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। মঙ্গলবার রাতে মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে এটা তাঁর প্রথম ভারত ও বাংলাদেশ সফর। ঢাকা সফরের সময় তিনি কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী,  দিল্লি হয়ে ঢাকায় পল কাপুরের তিন দিনের সফরে দ্বিক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি ভূরাজনৈতিক প্রসঙ্গগুলো আলোচনায় আসবে। ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ব্যবসা, বাণিজ্য, প্রতিরক্ষা, ভিসার মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় মার্কিন দূতাবাস আগামী ৩ থেকে ৫ মার্চ পল কাপুরের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

 

খসড়া সূচি অনুযায়ী, পল মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন। ৪ মার্চ তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে আলোচনা করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফরের শেষ দিনে তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে আলোচনা করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে। এর পর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন।

 

ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর যুক্তরাষ্ট্রের নেভাল পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের জাতীয় নিরাপত্তাবিষয়ক বিভাগের অধ্যাপক। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং আমহার্স্ট কলেজ থেকে বিএ করেছেন। বর্তমান একাডেমিক অবস্থানের আগে তিনি ক্লেরমন্ট ম্যাককেনা কলেজে পড়াতেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন।

 

পল কাপুর আগে থেকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিকল্পনায় সক্রিয়ভাবে জড়িত। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি স্টেট ডিপার্টমেন্টের পলিসি প্ল্যানিং স্টাফের দায়িত্বে ছিলেন। এ ছাড়া দক্ষিণ ও মধ্য এশিয়া, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের বিষয়ে আলোচনায় অবদান রেখেছেন। এর বাইরে তিনি যুক্তরাষ্ট্র-ভারত ‘ট্র্যাক ১.৫’ কৌশলগত সংলাপ এবং দুই দেশের মধ্যে অন্যান্য প্রতিরক্ষা-সম্পর্কিত বিষয়ে দিকনির্দেশনা দেন।