মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৭:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের 'সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের' আহ্বান জানিয়েছে নয়াদিল্লি

কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের 'সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের' আহ্বান জানিয়েছে নয়াদিল্লি

কানাডায় ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের 'সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের' আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বুধবার (২০ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উভয় দেশ একে অপরের কূটনীতিককে বহিষ্কার করার পাশাপাশি নিজেদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার একদিন পর এ আহ্বান জানায়। কানাডা বলছে, তারা শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে 'বিশ্বাসযোগ্য অভিযোগের' তদন্ত করছে। 


তবে ভারত দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করে বলেছে যে, এ ধরনের অভিযোগ একেবারেই 'অযৌক্তিক'। বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির সম্পর্ক এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, কানাডায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী কার্যকলাপ, ঘৃণামূলক অপরাধকে রাজনৈতিকভাবে ক্ষমা করা এবং অপরাধমূলক সহিংসতার পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের উদ্দেশে এই সতর্কতা জারি করেছে।