শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

চবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ: বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

চবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ: বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:-

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে দুই দিনব্যাপী সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর বিশেষ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

বুধবার ভোরে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোবরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।
 

এর আগে মঙ্গলবার হাটহাজারী মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন।
 

তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করেছে এবং আরও এক হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করেছে। মামলার পরপরই পুলিশি অভিযান শুরু হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।