সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২২:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

পলাশবাড়ীতে বাস চাপায় এক মহিলার মৃত্যু।। বাস আটক,থানায় মামলা 

পলাশবাড়ীতে বাস চাপায় এক মহিলার মৃত্যু।। বাস আটক,থানায় মামলা 

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস চাপায় জোসনা বেগম (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছে।

 

২৬ ফেব্রুয়ারী বুধবার সকালে পলাশবাড়ী গাইবান্ধার আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।
 

নিহত জোসনা বেগম (৫০) পার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী। 


পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান রাস্তা পারাপারের সময় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় ওই মহিলার মৃত্যু হয়।এলাকাবাসী ও র‍্যাবের সহায়তায় বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।মামলা দায়েরের প্রস্তুতি চলছে।