সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাছের পিৎজা রেসিপি

মাছের পিৎজা রেসিপি

মাছ দিয়ে বানানো যায় নানা ধরনের স্ন্যাকস। তবে মাছের পিৎজাও কিন্তু খেতে মজার। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

মাছের পিৎজা

ডোয়ের উপকরণ: ময়দা ২ কাপ, লবণ সামান্য, চিনি আধা চা-চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, হালকা গরম পানি ১ কাপ, ইস্ট ১ চা-চামচ। 

ওপরে দেওয়ার উপকরণ: বাসা ও রুই মাছের কিমা ১ কাপ, টমেটো সস আধা কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা ১ কাপ, অরিগানো আধা চা-চামচ, চিলি ফ্লেক্স আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো।

প্রণালি: কুসুম গরম পানিতে ইস্ট পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে ডোয়ের সব উপকরণ ভালোভাবে মেখে রাখুন। পাত্রটি ঢেকে গরম জায়গায় রেখে দিন। মাছের কিমায় সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া মেখে নিন। মিশ্রণটি ভাপিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা করে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবার ডো থেকে পরিমাণমতো নিয়ে ছোট আকারে রুটি বানিয়ে নিন। তার ওপর টমেটো সস ছড়িয়ে দিন। এরপর ক্যাপসিকাম, সেদ্ধ করা মাছের কেকের কিউব ও বাকি সব উপকরণ দিয়ে দিন। সাজিয়ে ১৮০ ডিগ্রি°সেলসিয়াসে ১৫ থেকে ২০ মিনিট বেক করে নামিয়ে পরিবেশন করুন।