মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ধূমপান সেবনে বিপদ

ধূমপান সেবনে বিপদ

ধূমপান একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও এর বাইরে নয়। পরিসংখ্যান অনুসারে, পৃথিবীতে প্রায় ১৪০ কোটি মানুষ ধূমপান করে, পুরুষদের মধ্যে এই হার বেশি। দেশের প্রায় ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করে এবং এর ব্যবহার নারী ও পুরুষ উভয়ের মধ্যেই প্রচলিত।


ধূমপানের কোনো উপকার আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, তবে ক্ষতির তালিকা সুদীর্ঘ।

* অনেক স্বাস্থ্যগত সমস্যার কারণ এই ধূমপান, যার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো ফুসফুসের ক্যান্সার।

* মুখ, গলা, খাদ্যনালি, অগ্ন্যাশয়, মূত্রাশয়, প্রস্টেট, কিডনিসহ অন্যান্য ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ধূমপান।

* এটি শ্বাসতন্ত্রের ক্ষতি করে, যার ফলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এমফাইসেমা ও ক্রনিক ব্রংকাইটিস হয়।

* ধূমপান হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ এবং হাত-পায়ের রক্তনালির ব্লক বা পেরিফেরাল ভাস্কুলার রোগের ঝুঁকি বাড়ায়।

* এটি প্রজননতন্ত্রের রোগ তৈরি করে, যেমন—বন্ধ্যাত্ব ও গর্ভাবস্থায় জটিলতা।

* পরোক্ষ ধূমপানও সমানভাবে ক্ষতিকারক, যা শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে এবং অধূমপায়ীদের মধ্যে বাড়ায় ক্যান্সারের ঝুঁকি।

* গর্ভাবস্থায় ধূমপান শিশুর শ্বাস-প্রশ্বাস এবং কার্ডিওভাসকুলার সিস্টেমের ত্রুটি, অকাল জন্ম, বাচ্চা কম ওজনের হওয়া, গর্ভপাত, মৃতপ্রসব, শিশুর বিকাশজনিত সমস্যা ও জটিলতার ঝুঁকি বাড়ায়।


ধূমপান বন্ধে করণীয়

* শুরুতে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। ধূমপান ছাড়া যত কঠিন, পুনরায় তা চালু করা তত সহজ। বন্ধুবান্ধব, পরিবারের সদস্যদের সমর্থন এ ক্ষেত্রে মূল্যবান।

* নিকোটিন প্রতিস্থাপন থেরাপি ব্যবহার।

* ধূমপানের তাড়না থেকে মুক্ত থাকতে রং চা, দারচিনি, শুকনো আদা ব্যবহার করা যেতে পারে।

* ব্যায়াম, গভীর শ্বাস-প্রশ্বাস, ধ্যান বা মেডিটেশনের মতো স্ট্রেস কমানোর কৌশলগুলো অনুশীলন করা।

* ধূমপান ত্যাগ করার স্বাস্থ্য সুবিধা ও কারণগুলো বারবার মনে করা।


পরামর্শ দিয়েছেন

ডা. এস এম ইয়ার ই মাহাবুব

হৃদরোগ বিশেষজ্ঞ

সহযোগী অধ্যাপক

কার্ডিওলজি বিভাগ, বিএসএমএমইউ