বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৮:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিসিকে মতবিনিময় সভা: ব্যবসার সময় লোডশেডিং কমানোর উদ্যোগ

সিসিকে মতবিনিময় সভা: ব্যবসার সময় লোডশেডিং কমানোর উদ্যোগ

সিলেট প্রতিনিধি:


সিলেটে ব্যবসার গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে লোডশেডিং কমানোর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন পিডিবির প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন।

তিনি জানান, বিশেষ করে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লোডশেডিং না করে অন্য সময় সমন্বয়ের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

সভায় সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তীব্র লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন। পরিকল্পিত রেশনিংয়ের মাধ্যমে এ ভোগান্তি কমানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, মহানগরের ৩১০টি মার্কেট ও বাজারের ব্যবসায়ীরা বৈঠক করে ব্যবসার ব্যস্ত সময়ে লোডশেডিং বন্ধ রাখার দাবি জানিয়েছেন।

প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন বলেন, জাতীয় গ্রিডে ঘাটতির কারণে লোডশেডিং দিতে হচ্ছে। সোমবার সিলেট অঞ্চলে ২১৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৮১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেছে।

তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিদ্যুৎ সরবরাহের সময়সূচি সমন্বয়ের চেষ্টা করা হবে।”

সভায় সিসিকের সচিব মো. আশিক নূর ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস বক্তব্য দেন। এ ছাড়া সিসিক ও পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।