শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

জামালপুরের মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ‘যমুনা’তে এই সভার আয়োজন করা হয়।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ অন্যান্যরা।
 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদারগঞ্জ উপজেলা কমপ্লেক্স কেন্দ্রীয় জামে মসজিদের মুহতামিম শাহাদাত হোসেন।
 

আলোচনা সভায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।