সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ ও সংঘর্ষ

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ ও সংঘর্ষ

অনলাইন ডেস্ক

 

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (পিটিআই/দ্য হিন্দু/এনডিটিভি): ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ করেছে ‘বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)’। বিক্ষোভ চলাকালীন সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়ায়।
 

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কয়েক’শ বিক্ষোভকারীকে আটকাতে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। কিন্তু এক পর্যায়ে বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়ে যায়। এই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভিএইচপি বিক্ষোভের ডাক দিলে হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছিল দিল্লি পুলিশ। দ্য হিন্দু জানায়, এলাকাটিতে তিন স্তরের ব্যারিকেড বসানো হয় এবং অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।
 

এনডিটিভি জানিয়েছে, কড়া নিরাপত্তা সত্ত্বেও একাধিক বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে এগোতে দেখা যায়। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকে।
 

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।