রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ, জরিমানা ২ লাখ টাকা 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ, জরিমানা ২ লাখ টাকা 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ এবং ভেজাল সার বিক্রির অভিযোগে মেসার্স আল-আদিয়াত ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 

ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান, শনিবার দুপুরে এক কৃষক আল-আদিয়াত ট্রেডার্সে ভেজাল টিএসপি সার বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে উক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সেখানে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার পাওয়া যায়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 

স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পয়সা দিয়ে ভেজাল সার কিনে জমিতে দিলে কোনো উপকার না হয়ে বরং ক্ষতি হবে। এছাড়া তারা অভিযোগ করেন, খুচরা বাজারে ১০৫০ টাকা বস্তার সার তাদের ১৭০০ টাকায় কিনতে হচ্ছে।
 

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) দীপ জন মিত্র বলেন, ভেজাল টিএসপি সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে আল-আদিয়াত ট্রেডার্সের মালিক আবু মোতালের (শাহিন)কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে সার বিক্রি করা হচ্ছিল।