সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৩:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ছিনতাইকারী সন্দেহে দুজনকে ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখল স্থানীয়রা

ছিনতাইকারী সন্দেহে দুজনকে ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখল স্থানীয়রা

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর উত্তরা এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এরপর তাদের পায়ে দড়ি বেঁধে উল্টো করে ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়।
 

মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তরা হাউজবিল্ডিংয়ের বিএনএস সেন্টারের সামনে ফুটওভারব্রিজের ওপর এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। গণপিটুনির শিকার দু'জন হলেন নাজিম ও বকুল।
 

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে চলমান ছিনতাইয়ের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে, ছিনতাইয়ের ঘটনা জানার পর স্থানীয়রা একত্রিত হয়ে প্রতিরোধে অংশ নেয়।
 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি একজনকে উপরে তুলে চিৎকার করছে, এবং তার পায়ে দড়ি বাঁধা অবস্থায় ফুটওভারব্রিজের লোহার পিলারের সঙ্গে তাকে উল্টো করে বাঁধা হয়েছে। ওই ব্যক্তির পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট।
 

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, "উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটওভারব্রিজে দু'জনকে ঝুলিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। দু'জনের অবস্থা আশঙ্কাজনক।"