সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোটা সংস্কার আন্দোলনকারী সন্দেহে কুষ্টিয়ায় ৩০ শিক্ষার্থীকে আটক

কোটা সংস্কার আন্দোলনকারী সন্দেহে কুষ্টিয়ায় ৩০ শিক্ষার্থীকে আটক

কোটা সংস্কার আন্দোলনকারী সন্দেহে কুষ্টিয়ায় ৩০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষার্থী রয়েছেন। সোমবার (২৮ জুলাই) কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা থেকে এসব শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য কুষ্টিয়া সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।


বিকেল ৫টার দিকে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে সোমবার কুষ্টিয়া জেলা শহরের চৌড়হাস মোড়ে কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। তবে পুলিশি বাধায় শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন। বিক্ষোভ কর্মসূচি ঘিরে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।


কুষ্টিয়া জেলার পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘নাশকতার আশঙ্কা থেকে ৩০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তীতে বিবেচনা করব।’ আটক শিক্ষার্থীদের কয়েকজন জানান, তারা চা দোকানে বসে চা খাচ্ছিলেন, এ সময় পুলিশ তাদের আটক করে। আরেক শিক্ষার্থী জানান, তিনি দূরপাল্লার একটি বাসের জন্য স্টপেজে অপেক্ষা করছিলেন। তখন তাকে আটক করা হয়।