মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যক্ষ্মা সম্পর্কে অনেকে কিছু ভুল তথ্য জানেন

যক্ষ্মা সম্পর্কে অনেকে কিছু ভুল তথ্য জানেন

যক্ষ্মা ভালো হয়৷ তবে সেজন্য একটি নিয়মবদ্ধ জীবন-যাপনে আসতে হবে। সঠিক মেডিকেশন নিতে হবে। যক্ষ্মায় এখনো অনেকে আক্রান্ত হন। তাদের অনেকে কিছু ভুল ধারণা পান। যক্ষ্মা সম্পর্কে এই ভুল তথ্যের বিষয়ে জানাচ্ছেন বক্ষব্যধি বিশেষজ্ঞ ডা. মো. জহিরুল ইসলাম। 

শুধু ফুসফুসেই হয় যক্ষ্মা
যক্ষ্মা বক্ষব্যধি। এর সংক্রমণ হয় ফুসফুসে৷ এমনটিই তো জানেন অনেকে। আসলে না। যক্ষ্মার জীবাণু মস্তিষ্ক, ত্বক, লিভার, কিডনি এমনকি হাড়েও সংক্রমণ ছড়াতে পারে। শরীরের অন্য প্রত্যঙ্গে যক্ষ্মা ছড়ালে একটি সুবিধা মিলে। সেটি হলো অন্যের শরীরে ছড়ায় না। তাই যক্ষ্মাও সবসময় ছোঁয়াচে নয়। 

যক্ষ্মা জীনবাহিত রোগ 
যক্ষ্মা কোনো জীনবাহিত রোগ নয়। কিছু রোগ সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে। যক্ষ্মা তার একটি। অনেকে ভাবেন এটি জীনবাহিত রোগ৷ ব্যাকটেরিয়ার মাধ্যমে এ রোগ সংক্রমিত হয়। তাই যক্ষ্মা ছোঁয়াচে কিন্তু বাবা-মার হলে সন্তানের হবেই এমন ভাবা বোকামি। 


বিসিজি টিকা সংক্রমণ ঠেকানোর নিশ্চয়তা দেয় 
মোটেও নয়। বিসিজি টিকা শুধু সংক্রমণের হার কমায়৷ তবে বিসিজি টিকা দেয়ার পরও যক্ষ্মা হতে পারে। বয়স বাড়লেও ভালো থাকুনবয়স বাড়লেও ভালো থাকুন

ধূমপান যক্ষ্মার কারণ
ধূমপানের ফলে যক্ষ্মা হতে পারে। এ আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে ধূমপান যক্ষ্মার কারণ নয়৷ যক্ষ্মার কারণগুলো এজন্যই জানা জরুরি।