সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেথি পরোটা রেসিপি

মেথি পরোটা রেসিপি

বিয়ের আয়োজন শেষ হলেও বেশ কিছুদিন চলে অতিথিদের আসা–যাওয়া। বরের বাড়ি থেকে কনের বাড়ি, আবার কনের বাড়ি থেকে বরের বাড়ি আসেন অনেকে। এ সময়ে নতুন আত্মীয়দের সামনে চেনা-অচেনা নানা রকম পদ পরিবেশন করা যায়।চলুন জেনে নেই মেথি পরোটার রেসিপি। 


মেথি পরোটা

উপকরণ
ময়দা ৩ কাপ, কুচানো মেথি ২ কাপ, তেল ৩ টেবিল চামচ, পানি ১ কাপ, লবণ স্বাদমতো, জিরাগুঁড়ো আধা চা-চামচ, কাসৌরি মেথি ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, ধনেপাতাকুচি পরিমাণমতো, কাঁচা মরিচকুচি স্বাদমতো, পেঁয়াজকুচি সিকি কাপ। 

প্রণালি
প্রথমে ময়দায় লবণ, ৩ টেবিল চামচ তেল দিয়ে দিন। উপকরণগুলো ময়দার সঙ্গে এমনভাবে মেশান যেন ঝুরঝুরে হয়। এবার একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে ময়দা মাখিয়ে নিন। খামিরটি শক্ত হবে। ৩০ মিনিট ঢেকে রাখুন। এবার পুর তৈরি করে নিন। মেথি হালকা ভাপিয়ে নিন। এবার বাকি সব উপকরণ একসঙ্গে মাখান। এই ময়দা ১০ ভাগ করুন। মেথির পুরটাকে সমান ১০ ভাগ করুন। এবার একেকটি ময়দার গোলায় একেকটি মেথির পুর ভরে নিন। হালকা হাতে গোল করে পরোটার মতো করে বেলুন। ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে পরোটা ভেজে ফেলুন। রায়তা বা সালাদ দিয়ে গরম-গরম পরিবেশন করুন।