সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রাতভর রাজধানীর বিভিন্ন সড়কে যৌথবাহিনীর তল্লাশি

রাতভর রাজধানীর বিভিন্ন সড়কে যৌথবাহিনীর তল্লাশি

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় মধ্যরাতে যৌথবাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। শুক্রবার রাতের এই অভিযান বাংলামোটর, কলাবাগানসহ কয়েকটি স্থানে অনুষ্ঠিত হয়।
 

তল্লাশির সময় দেখা যায়, অনেক চালকের বৈধ কাগজপত্র থাকলেও হেলমেট পরিহিত নয়, আবার কিছু চালকের হেলমেট থাকলেও গাড়ির লাইসেন্স বা ফিটনেস সনদ নেই। এই ধরনের অনিয়মের জন্য পুলিশ বেশ কিছু গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
 

সেনাবাহিনীর ৪৬ নম্বর স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি দল বাংলামোটর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে এবং অনিয়মের কারণে জরিমানা ও মামলা করেছে। একই সময়ে কলাবাগান এলাকায় যৌথবাহিনীর নেতৃত্বে আরও একটি অভিযান চালানো হয়, যেখানে বেশ কিছু গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
 

পুলিশ জানিয়েছে, নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রমের মাধ্যমে অপরাধ প্রবণতা কমিয়ে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হবে।