বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০০:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঋণসীমা তুলে দেওয়ার আইন পাস সিনেটেও

ঋণসীমা তুলে দেওয়ার আইন পাস সিনেটেও

হাউসের পর মার্কিন সিনেটেও পাস হলো ঋণসীমা তুলে দেওয়া সংক্রান্ত বিল। আর্থিক সংকটের হাত থেকে বাঁচলো আমেরিকা। পাস করতে হতো ৫ জুনের মধ্যে। না হলে আমেরিকা আর্থিক সংকটে পড়তো। তার আগে বৃহস্পতিবারই সিনেটে পাস হয়ে গেল এই বিল। ফলে ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো সীমা থাকলো না। আপাতত যথাসময়ে ঋণ পরিশোধের কাজটাও করতে পারবে সরকার।

এই বিল নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে কয়েক মাস ধরে মতবিরোধ চলছিল। ডেমোক্র্যাটদের মধ্যেও বিরোধ ছিল। শেষপর্যন্ত সেনেটে ৬৩-৩৬ ভোটে তা পাস হলো। বুধবার বিলটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাস হয়েছিল। এবার প্রেসিডেন্ট জো বাইডেন সই করলেই তা আইনে পরিণত হবে।


সিনেটে ডেমোক্র্যাট নেতারা বলেছেন, তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কারণ, আমেরিকা ঋণ পরিশোধের ক্ষেত্রে ডিফলটার হবে না। তারা যথাসময়ে ঋণ পরিশোধ করতে পারবে। আমেরিকার আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য না থাকার জন্য এই সংকট তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিলে কী বলা হয়েছে?

বিলে বলা হয়েছে, আগামী দুই বছরের জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না। ২০২৫ পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বেশ কিছু ডেমোক্র্যাট এমপির বিলের দুইটি বিষয় নিয়ে আপত্তি ছিল। তারা মনে করেছেন, এই বিলে এমন একটি ধারা আছে, যার ফলে পরিবেশের ক্ষতি হবে।