মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দলীয় শৃঙ্খলা ভাঙলে ছাড় নয়: হুঁশিয়ারি জামায়াত আমিরের

দলীয় শৃঙ্খলা ভাঙলে ছাড় নয়: হুঁশিয়ারি জামায়াত আমিরের

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জামায়াতে ইসলামীর কেউ দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে কোনো পদক্ষেপ নিলে সংগঠন তা মেনে নেবে না এবং কাউকে ছাড়ও দেওয়া হবে না—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
 

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার দায় নেবে না। এমনকি ব্যক্তি তিনি যেই হোন না কেন, কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না।’
 

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংগঠন নিজ দায়িত্বে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে।’