সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৫:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

জেলা শিল্পকলা একাডেমির স্মরণে সরোজ দেব

জেলা শিল্পকলা একাডেমির স্মরণে সরোজ দেব

গাইবান্ধা প্রতিনিধি:-


লিটল ম্যাগ আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কবি সরোজ দেবের প্রয়াণে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি রোববার স্মরণে সরোজ দেব শীর্ষক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। 


 

জেলা শিল্পকলা একাডেমির স্মরণে সরোজ দেব



কবি সরোজ দেব গত ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের নিজ বাড়িতে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।


জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার আসাদের সভাপতিত্বে পরিবারের পক্ষে সূচনা বক্তব্য দেন কবি সরোজ দেবের কনিষ্ঠ কন্যা পম্পি সরকার।


সরোজ দেবের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, প্রয়াত কবির ঘনিষ্ঠজন সংস্কৃতিকর্মী প্রমতোষ সাহা, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কবি অমিতাভ দাশ হিমুন, কবি ও আবৃত্তিকার দেবাশীষ দাশ দেবু, কবি ও আবৃত্তিকার গৌতমাশিষ গুহ সরকার, কবি মমতাজ বেগম রেখা, নজরুল চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা, সংস্কৃতিকর্মী সাখাওয়াত হোসেন বিপস্নব, নাট্যকর্মী শাহ আলম বাবলু ও আলাল আহমেদ,  কবি পিটু রশিদ, সাংবাদিক নারী নেত্রী রিকতু প্রসাদ, সাংবাদিক ময়নুল ইসলাম, গল্পকার কঙ্কন সরকার, কবি সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্কৃতিকর্মী শিরিন আকতার। 


বক্তারা বলেন, গাইবান্ধার মত মফস্বল শহরে বাস করেও কবি সরোজ দেব সারাদেশে কবি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। ৫৬ বছর ধরে তাঁর সম্পাদিত লিটল ম্যাগ ‌‌Ôশব্দÕ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। যা তাকে জাতীয় ব্যক্তিত্বে পরিণত করেছিলো। বক্তারা তাঁর নামে একটি প্রতিষ্ঠানের নামকরণের দাবি জানান।