মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওমরাহ ভ্রমণে বেশি অর্থ না নেওয়ার পরামর্শ

ওমরাহ ভ্রমণে বেশি অর্থ না নেওয়ার পরামর্শ

ওমরাহযাত্রীদের বেশি পরিমাণ নগদ অর্থ ও দামি গহনা বহন না করার পরামর্শ দিয়েছে সৌদি আরব। গত ১ এপ্রিল এক টুইট বার্তায় বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের উদ্দেশ্যে এ আহ্বান জানায় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তাতে সর্বোচ্চ ৬০ হাজার সৌদি রিয়াল বা ১৬ হাজার ডলার পর্যন্ত ওমরাহযাত্রীরা নিতে পারবে বলে উল্লেখ করা হয়।  

বিবৃতিতে দাপ্তরিক ওয়েবসাইট থেকে ব্যাংক অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানিয়ে বলা হয়, ওমরাহযাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ও অর্থ লেনদেনের তথ্য অপরিচিত কাউকে জানানো অনুচিত। তা ছাড়া অচেনা উৎস থেকে আসা খুদে বার্তা উপেক্ষা করার পাশাপাশি কারো কাছে অর্থ পাঠানোর আগে এর লিংক যাচাই করতে হবে।  

মন্ত্রণালয় আরো জানায়, কেউ প্রতারণার শিকার হলে বা কাউকে প্রতারক হিসেবে সন্দেহ হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয় এবং প্রতারণামূলক বার্তা ৩৩০৩৩০ নম্বরে ফরোয়ার্ড করতে বলা হয়।