সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শীতের সন্ধ্যায় ঘরেই বানান স্যামন চাউডার

শীতের সন্ধ্যায় ঘরেই বানান স্যামন চাউডার

 
স্যামন মাছ ২ ক্যান (১৬ আউন্স), মাখন ৩ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ, সেলেরি টুকরা আধা কাপ, রসুনগুঁড়া ১ চা-চামচ, মুরগির ব্রথ ২ কাপ, সেদ্ধ আলু টুকরা করা ২ কাপ, গাজর টুকরা ২টি, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ড্রাইড ডিল ১ চা-চামচ, ক্রিম দেওয়া কর্ন ১ ক্যান (১৫ আউন্স), এভাপোরেটেড মিল্ক ১ ক্যান (১২ ফ্লুইড আউন্স) ও গ্রেট করা চেডার চিজ আধা পাউন্ড।  


প্রণালি

একটা পাত্রে মাঝারি আঁচে মাখন গলিয়ে নিন। তাতে পেঁয়াজ, সেলেরি ও রসুনগুঁড়া দিয়ে নেড়ে ভেজে নিন। 

পেঁয়াজ নরম হয়ে এলে এতে গাজর, আলু ও মুরগির ব্রথ দিয়ে নেড়ে দিন। এরপর এতে গোলমরিচের গুঁড়া, লবণ ও ডিল দিন। বলক উঠলে জ্বাল কমিয়ে ঢেকে দিন। 

মাঝেমধ্যে নেড়ে দিন। 

২০ মিনিট পর এতে স্যামন মাছ, এভাপোরেটেড মিল্ক ও পনির দিন। সবকিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিন। 

বলক উঠে মোটামুটি ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।