সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় কুড়িগ্রামে একজনের মৃত্যুদণ্ড

৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় কুড়িগ্রামে একজনের মৃত্যুদণ্ড

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে নাজমুল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
 

মঙ্গলবার ( ১৯ আগষ্ট ) বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদলতের বিচারক কুমার বিশ্বাস এই রায় দেন।
 

মামলা সুত্রে জানা যায়, ২০২০ সালের ২১ জুন সকালে নাগেশ্বরী উপজেলার পুর্ব রামখানা কাশিয়াবাড়ি গ্রামের সফিকুল ইসলামের ৫ বছরের কন্যা সন্তান সাবিয়া খাতুন পার্শবর্তী ময়শার আলির বাড়ির সামনে খেলতে যায়। এসময় ময়শারের পুত্র নাজমুল তাকে ফুসলিয়ে ঘরের ভিতর নিয়ে ধর্ষণের পর হত্যা করে।  
 

এ ঘটনায় নিহত সাবিয়ার বাবা সফিকুল ইসলাম বাদি হয়ে নাগেশ্বরী থানায় নাজমুলের নামে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। পরে আদালতে ময়না তদন্ত, স্বাক্ষ্য প্রমাণ ও আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে দোষী সাব্যস্ত হলে বিচারক মৃত্যদন্ডের আদেশ দেন। 
 

মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট মিজানুর রহমান সরকার ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন সরোয়ার কবির মিথুন।