সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৫:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

লেবুর হালি ২০০ টাকা: রোজার শুরুতেই বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

লেবুর হালি ২০০ টাকা: রোজার শুরুতেই বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইকারি ও খুচরা বাজারে রোজার শুরুতেই সবজির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা রোজার সময়ে অধিক চাহিদাসম্পন্ন একটি পণ্য। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি ও সয়াবিন তেলের সংকট নিয়ে ক্রেতাদের অভিযোগ রয়েছে।

 

শনিবার (১ মার্চ) জগন্নাথপুর বাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের লেবু বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়, মাঝারি আকারের ২০০ টাকা, আর বড় লেবুর দাম ২২০ টাকা। সবজির দামও কেজিপ্রতি ৫-১০ টাকা বেড়েছে। মাংসের বাজারেও বেড়েছে দাম—সোনালি মুরগি ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ২০০-২২০ টাকা এবং লাল মোরগ ৬০০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

বজলু মিয়া নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "রোজার একদিন আগেই বাজারে আগুন লেগেছে। সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, আমরা মধ্যবিত্তরা অসহায় হয়ে পড়েছি।"
 

অন্যদিকে, সবজি ব্যবসায়ী ভাণ্ডারি জানান, "লেবুর সরবরাহ কম থাকায় আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হয়েছে। এছাড়া পরিবহন খরচও যোগ হয়েছে, ফলে দাম বেড়েছে। তবে অন্যসব সবজির দাম খুব একটা বাড়েনি।"
 

পাইকারি বিক্রেতা রমিজ বলেন, "আমরা কম দামে বিক্রি করলেও আড়তদাররা বেশি দামে বাজারে ছাড়ছে, তাই সাধারণ ক্রেতাদের বেশি দামে কিনতে হচ্ছে।"

 

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, "বাজার স্থিতিশীল রাখতে আমরা নিয়মিত সভা ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার তদারকি করা হচ্ছে।"