সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ

যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে ১৫ সপ্তাহের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর আগের অবস্থার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে।

 

শুক্রবার (১৯ জুন) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার ব্যয় ও প্রাণহানি ঘটলেও কাঙ্ক্ষিত ফল আসেনি।

 

চলতি সপ্তাহে ডনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানিয়ে ওবামা বলেন, তিনি যুদ্ধবিরতি টিকে থাকার আশা করেন।

 

একই সঙ্গে তিনি ২০১৫ সালের পারমাণবিক চুক্তি বাতিলের জন্য ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেন, ওই সিদ্ধান্তের ফলে ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে।

 

এদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ভবিষ্যৎ আলোচনায় তেহরানের ‘রেড লাইন’ সম্মান করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, শান্তি পরিকল্পনার সুফল হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে।

 

তবে জ্বালানি বিশ্লেষকদের একাংশের মতে, হরমুজ প্রণালীতে তেল পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে পারে। এক্সন মবিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিল চ্যাপম্যান সতর্ক করে বলেছেন, পরিস্থিতি খারাপ হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ থেকে ১৬০ ডলারে পৌঁছাতে পারে।

 

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওবামা। তিনি বলেন, দেশটি বিভাজন ও অস্থিরতার সময় পার করছে এবং গণতন্ত্র শক্তিশালী রাখতে নাগরিকদের আরও বেশি জবাবদিহি নিশ্চিত করতে হবে।