সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০৬:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

ঢাকা প্রেস নিউজ

 

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করা হয়েছে।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জারি করা হয়।
 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে সংশ্লিষ্ট ১০৩ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক-২০১৮-এর বিপিএম, বিপিএম (সেবা), পিপিএম ও পিপিএম (সেবা) পদক প্রত্যাহার করা হলো।