বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পালাল মাদক কারবারিরা সাগরে সাবমেরিন ফেলে

পালাল মাদক কারবারিরা সাগরে সাবমেরিন ফেলে

মঙ্গলবার উত্তর-পশ্চিম স্পেনের গালিশিয়া এলাকায় সমুদ্রতট থেকে সামান্য দূরে একটি সাবমেরিন উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই সাবমেরিনে কলম্বিয়া থেকে স্পেনে মাদক পাচার করা হচ্ছিল। মাদক পাচার করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে সাবমেরিনটি। তাই সেটিকে ছেড়ে সবাই পালিয়েছে বলে পুলিশের অনুমান।

 

সাবমেরিনের মালিক বা চালক কারো সন্ধান মেলেনি। এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারও করা যায়নি। ২০১৯ সালে স্পেনে এমনই আরেকটি সাবমেরিন উদ্ধার করা হয়েছিল। সেটি থেকে তিন টন কোকেন উদ্ধার করা হয়েছিল।পুলিশ কোস্ট গার্ডের সহায়তায় সাবমেরিনটি সৈকতে নিয়ে এসেছে।

সাবমেরিনটি ৪৯ থেকে ৭২ ফুট লম্বা। বেশির ভাগ অংশই ফাইবার গ্লাস দিয়ে তৈরি। প্রপেলার কাদায় আটকে যাওয়ার ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হাওয়ার প্রেশার তৈরি করে সাবমেরিনটিকে তোলার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

 

২০১৯ সালে যে সাবমেরিনটি উদ্ধার করা হয়েছিল, তাতে তিন টন কোকেন ছিল। সাবমেরিনের ক্রুদের গ্রেপ্তার করা হয়েছিল। তারা ইকুয়েডরের নাগরিক। পুলিশ জানিয়েছে, এই রাস্তা দিয়ে নিয়মিত মাদক পাচার হয়। সাবমেরিন ট্র্যাক করা মুশকিল বলে ইদানীং মাদক পাচারকারীরা এই রাস্তা বেছে নিয়েছে।