বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২১:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি

শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মাওনা চৌরাস্তা হইতে উজিলাব (২৩০০ মিটার) রাস্তার এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর উপজেলা বি এন পির আহ্বায়ক মো. আ. মোতালেব, সাবেক সভাপতি মো. শাহজাহান ফকির, শ্রীপুর পৌর বি এন পির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মাহফুল হাসান হান্নান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মো. শাজাহান মোড়ল প্রমুখ।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন।প্রায় ২ কোটি ৮ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে এ উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। সড়কটি উন্নয়ন হলে মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।