সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪১:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ফরিদপুরে ইজিবাইক চালক শাহাদাত মুন্সী (১৫) হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ফরিদপুরে ইজিবাইক চালক শাহাদাত মুন্সী (১৫) হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:-

 

ফরিদপুরে শাহাদাত মুন্সী নামে এক কিশোর ইজিবাইক চালককে হত্যা করার অভিযোগে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
 

হত্যাকাণ্ডের শিকার শাহাদাত মুন্সী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী এলাকার বাসিন্দা বেলায়েত মুন্সীর ছেলে।
 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন।
 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের আয়নাল শেখ (৩৬), স্বপন মুন্সী (৩৬) এবং আলামিন শেখ (৩৩)। তবে রায়ের সময় আলামিন শেখ আদালতে উপস্থিত ছিলেন না। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত আয়নাল শেখ ও স্বপন মুন্সীকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 

মামলার এজাহার অনুযায়ী, শাহাদাত মুন্সী ইজিবাইক চালিয়ে জীবনযাপন করতেন। ২০১২ সালের ১২ জানুয়ারি, বিকেল ৫টার দিকে ভাঙ্গা উপজেলা অটোস্ট্যান্ড থেকে তিনি নিখোঁজ হন। পরদিন ১৩ জানুয়ারি, দুপুর ২টার দিকে তার লাশ পাওয়া যায় নগরকান্দার উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ডোবায়। তদন্তে জানা যায়, আসামিরা শাহাদাতের ইজিবাইক ছিনতাই করে তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
 

এ ঘটনায় শাহাদাতের ভাই আবু সাঈদ বাদী হয়ে ১৩ জানুয়ারি নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামিরা অজ্ঞাতনামা ছিল। পরে ২০১৩ সালের ৩১ মার্চ, নগরকান্দা থানার উপপরিদর্শক মো. আতিয়ার রহমান তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র আদালতে জমা দেন। দীর্ঘ শুনানির পর আজ (২৪ ফেব্রুয়ারি) আদালত রায় প্রদান করেন।
 

মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রকিবুল ইসলাম বিশ্বাস জানান, ১৮৪০ সালের পেনাল কোডের ৩০২ ধারাসহ সংশ্লিষ্ট ধারায় রায় প্রদান করা হয়েছে। তিনি বলেন, এই রায় প্রমাণ করে যে অপরাধ করে কেউ পার পাবে না এবং আমরা এ রায়ে সন্তুষ্ট।