সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৭:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সাভারে শ্রমিকদের দাবিতে মহাসড়ক অবরোধ

সাভারে শ্রমিকদের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:-

 

ঢাকার সাভারে ডায়নামিক সোয়েটার নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উলাইল এলাকায় কয়েক শতাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান নেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 

অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
 

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে শিল্প পুলিশের আশ্বাসের ভিত্তিতে তারা অবরোধ তুলে নেন।

 

আন্দোলনরত শ্রমিকরা দাবি করেন—

  • তাদের বেতন ৯ শতাংশ হারে বৃদ্ধি করতে হবে।
  • হাজিরা বোনাস বাড়িয়ে ১,০০০ টাকা করতে হবে।
  • রমজান মাসে ইফতারির বিল বাড়াতে হবে।
  • বন্ধের দিনে কাজ করালে ওভারটাইম হিসেবে বিল দিতে হবে।
  • ঈদ বোনাস বেতনের সমান পরিমাণ প্রদান করতে হবে।
  • বার্ষিক ছুটির টাকা সমহারে দিতে হবে।
  • ওভারটাইমের বকেয়া পরিশোধ ও রমজানে কর্মঘণ্টা কমাতে হবে।
  • কয়েকজন স্টাফের চাকরিচ্যুতি করতে হবে।

 

রাসেল নামে এক শ্রমিক জানান, "ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। দুই মাস আগে আমরা ১৩ দফা দাবিতে আন্দোলন করেছিলাম। তখন কর্তৃপক্ষ সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত মাত্র দুটি দাবি বাস্তবায়ন করা হয়েছে।"

 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, "ডায়নামিক সোয়েটারের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে।"
 

তিনি আরও জানান, "যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।"