শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৪:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মোসাব্বির হত্যাকাণ্ড: প্রধান শুটারসহ ৩ জন গ্রেফতার

মোসাব্বির হত্যাকাণ্ড: প্রধান শুটারসহ ৩ জন গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
 

ডিবি জানিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে জিনাত নামে প্রধান শুটার এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালকে আটক করা হয়। গ্রেফতারকৃত তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী হিসেবে ধরা হয়েছে।
 

ডিবির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সাথে আরও কোনো আসামি জড়িত কিনা তা অনুসন্ধান করা হচ্ছে।
 

মোসাব্বিরকে গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।