সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ


 

যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী


 

মোস্তফা মিয়া, নরসিংদী:


 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সমাজ থেকে যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূল করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। পাশাপাশি মা-বোনদের নিরাপদে চলাচলও কঠিন হয়ে পড়বে।
 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর বেলাবো উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী — ছবি ২


 

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী নেতাকর্মীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বেলাবো উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে আড়িয়াল খাঁ নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন নেতাকর্মীরা।

 

যে কোনো মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী — ছবি ৩


 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

‘জিয়ার রোপণ করা বীজ আজ বটবৃক্ষে পরিণত হয়েছে’: খায়রুল কবির খোকন

এদিকে, মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী শহরে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
 

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর রোপণ করা সেই রাজনৈতিক বীজ থেকে ধীরে ধীরে চারা গজিয়েছে, আর সেই চারা আজ বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে।
 

খায়রুল কবির খোকন বলেন, বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে লাখ লাখ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। বিএনপি জনগণের কল্যাণ, মঙ্গল ও স্বার্থে কাজ করে যাচ্ছে। এ কারণেই দেশের জনগণ পাঁচবার ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
 

তিনি আরও বলেন, বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ও ভালোবাসা নিয়েই দলটি বারবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বিএনপির সুনাম নষ্ট করা যাবে না। জনগণ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে।
 

র‌্যালিতে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম. এ. জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঞা, হারুন-অর-রশিদ, এ. কে. এম. গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

পরে কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি নরসিংদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।