মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খেজুর খাওয়ার উপকারিতা

খেজুর খাওয়ার উপকারিতা

খেজুর খাওয়ার উপকারিতা অনেক। সুস্বাস্থ্য বজায় রাখতে এবং সবসময় সুস্থ থাকতে খেজুর খাওয়ার বিকল্প নেই। খেজুরের প্রাকৃতিক মিষ্টি থাকায় একে চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসাবে খাওয়া যেতে পারে। খেজুরের রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন পুষ্টির সমাহার।

এই ফলটি হজমের সমস্যা দুর করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে, রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। খেজুর যেসব রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে:


১. কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে খেজুর ভীষণ উপকারি। খেজুর পানিতে ভিজিয়ে (সারা রাত) সেই পানি খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। খেজুর নরম এবং মাংসল যা সহজেই হজম হয়।

২. খেজুর হার্টের স্বাস্থ্যকে উন্নত করে। খেজুরে রয়েছে পটাশিয়াম, যা হৃদরোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়।

৩. খেজুর কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খেজুর শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং উপকারী কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে।


৪. খেজুর হাড়ের স্বাস্থ্য উন্নত করে। ক্যালসিয়াম হাড় গঠনে সহায়তা করে। আর খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে। সেই সঙ্গে মাড়ির স্বাস্থ্যও সুরক্ষিত রাখে।

৫. রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খেজুর অনেক ভালো কাজ করে। এতে রয়েছে পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে।


৬. খেজুর খেলে নারী ও পুরুষ উভয়েরই যৌন শক্তি বাড়ে।

৭. খেজুর খাওয়ার ফলে ক্লান্তি দূর হয় এবং কর্মশক্তি বাড়ে। এতে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে।


৮. দৈনিক ৪-৫টি করে খেজুর খেলে দ্রুত শরীরের ওজন বৃদ্ধি পাবে। এতে উপস্থিত ভিটামিন ও  প্রোটিন রয়েছে, যা ওজন বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে।

৯. রক্তাল্পতার জন্য সেরা ঔষধ হিসেবে কাজ করে খেজুর। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রণ। খেজুর দেহের আয়রণের অভাব পূরণ করে এবং রক্তস্বল্পতা রোগের হাত থেকে রক্ষা করে।

১০. নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচায়। ত্বকের নানা সমস্যা থেকেও খেজুর মুক্তি দেয়। ত্বকের বলি রেখা নিয়ন্ত্রণ করতেও খেজুর উপকারী।