সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:১৮:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

সিলেট ব্যুরো:-

 

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাং এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
 

নিহতরা হলেন—জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় গ্রামের আলী আহমদের ছেলে দেলোয়ার হোসেন (২২) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো. তোফায়েল (২৪)। আহত সাব্বির আহমেদ (৩০), উপজেলার বিড়াখাই এলাকার বাসিন্দা, বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, দরবস্ত বাজার থেকে মোটরসাইকেলে তিনজন জৈন্তাপুর সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটাগাং এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দেলোয়ার ও তোফায়েল।
 

সেসময় এলাকায় বৃষ্টি হচ্ছিল, যা দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ বলে ধারণা করছেন স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।
 

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে দুই আরোহী মারা গেছেন। ট্রাক তাদের চাপা দিয়েছে নাকি সংঘর্ষের ফলে তারা ছিটকে পড়ে মারা গেছেন, সেটি তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।